ডেস্ক : রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার ফলে সৃষ্ট ক্ষতস্থানে ড্রেসিং সম্পন্ন হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ভাল আছে মুক্তামনি।
বুধবার (১৬ আগস্ট) সকালে ক্ষতস্থানের ভেতরটা দেখতে ড্রেসিং পরিবর্তন করেন চিকিৎসকেরা।
এ জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করা হয়। পরে তার জ্ঞান ফিরেছে। ভাবেই সম্পন্ন হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাশ্টিক সার্জারীর ডা. মাহবুবুর রহমান জানান, ভাল ভাবেই মুক্তার ড্রেসিং সম্পন্ন হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে তাকে ড্রেসিং রুমে নেওয়া হয় এবং পৌনে ১০টায় ড্রেসিং শেষ হয়।
তিনি আরও জানান, আমরা শঙ্কিত ছিলাম তার রক্তক্ষরণ নিয়ে। তাই আগেই তিন ব্যাগ রক্ত জোগাড় করে রেখেছিলাম। কিন্তু তার তেমন রক্তক্ষরণ হয়নি। স্বাভাবিক ভাবে তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। ড্রেসিং শেষ করে আবার তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। ভাল আছে মুক্তামনি।
এর আগে শনিবার অস্ত্রোপচার করে তার হাতের তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

এ বিভাগের আরো..
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল কিভাবে জানা যাবে
বাংলাদেশ সুপ্রীম কোর্টে হেপাটাইটিস বি-বিষয়ক সচেতনতামূলক সেমিনার
হুমকির মুখে পরিবার পরিকল্পনা কর্মসূচি