জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা পাথরঘাটায় বঙ্গোপসাগরে এক ট্রলারে ৩৯ মণ ইলিশ ধরা পড়েছে। ইলিশগুলো নিলামে ১৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকালে এ মাছ নিয়ে বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণকেন্দ্রে আসে ট্রলারটি। ঘাটে নিলামের মাধ্যমে এসব ইলিশ বিক্রি করা হয়।
ওই ট্রলারের নাম এফবি আরএস-২। ট্রলারটির মালিকের নাম মোঃ আনোয়ার হোসেন। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর এলাকার বাসিন্দা।
এফবি আরএস-২ ট্রলারটির মালিক আনোয়ার হোসেন বলেন, ১১ জন জেলে নিয়ে আমার ট্রলারটি মাছ ধরতে সাগরে গিয়েছিল। এ সময় বিভিন্ন সাইজের ৩৯ মণ ইলিশ পাওয়া গিয়েছে। একসঙ্গে এত মাছ আমার ট্রলারে আর কোনদিন ধরা পড়েনি। এর মাধ্যমে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারব। আর জেলেরাও লাভবান হবে।
এফবি আরএস-২ ট্রলারটির মাঝি মোঃ মনির জানান,পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেছি গত পাঁচ দিন। এসময় আমাদের ইলিশের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ৮ শ’গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। মাছগুলো বড় তাই বেশি টাকায় বিক্রি করতে পেরেছি। আগামী দুই দিনের মধ্যে আবার সাগরে যাব ইলিশ মাছ শিকারের উদ্দেশ্যে।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন,গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে এখন সাগরে গিয়ে জেলেরা বেশি পরিমাণ মাছ পাচ্ছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত