October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বগুড়ায় ড্রেন কাম রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : সারিয়াকান্দি পৌরসভার উদ্যোগে ৮নং ওয়ার্ডে বাড়ইপাড়া গ্রামে মফার বাড়ি হতে আলিমের বাড়ী পর্যন্ত ৭৯ লাখ টাকা ব্যয়ে ২৯৫ মিটার আরসিসি ড্রেন কাম রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করে উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এরপর সেখানে এক সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি,ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার,পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সুফলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী ফকির, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান মুনজু, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খাজা নাজিম উদ্দিন, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
এসময় এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল,পৌরসভার অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের নেতা গোলাম রব্বানী ।