October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি প্রদান

শফিকুল আলম ইমন রাজশাহী প্রতিনিধি: ভয়াল ২১শে আগষ্ট। ২০০৪ সালে এই দিনে বাংলাদেশ আওয়ামিলীগ কে নেতৃত্ব শুন্য করার নীল নকশার অংশ হিসাবে তত্ক্বালীন প্রধান বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য নারকীয় হামলা চালানো হয়।
এই হামলায় প্রায়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহধর্মিণী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভী রহমান সহ ২২ জন নেতা কর্মী শাহাদত বরণ করেন এবং শত শত নেতা কর্মী আহত হন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোঃ ডাবলু সরকারের নেতৃত্বে গ্রেনেড হামলায় হতাহত সকলের প্রতি ১ মিনিট নিরবতা পালন, দোয়া, পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমন, ক্রিয়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিকুল আলম সিদ্দিক।

মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফ উদ্দিন খান, আলিমুল ইসলাম সজল, মাসুদ আহমেদ, অর্পণ সরকার।

আরো উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।