ডেস্ক: পৃথিবীতে ‘হোয়াইট টাইগার’ বিরল। দক্ষিণ এশিয়ার মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি সাদা বাঘ ছিল। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে নিয়েছে ৪ সাদা বাঘ । বতমানে এই ৪ শাবকসহ সাদা বাঘের সংখ্যা ৫। তবে দক্ষিণ এশিয়ায় একসঙ্গে চারটি সাদা বাঘের জন্মের রেকর্ড আগে রয়েছে কিনা তা নিয়েও চলছে আলোচনা। রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ শাহাদাৎ হোসেন শুভ জানান, বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে চারটি সাদা শাবকের জন্ম নিয়েছে শনিবার বিকেলে।
২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে একজোড়া বাঘ আনা হয়েছিল। সেই বাঘ দম্পতির ঘরেই প্রথম সাদা বাঘের জন্ম। এখন এই চারটি শাবকসহ মোট বাঘের সংখ্যা ১৬টি। যারমধ্যে ১০টিই রাজ-পরী দম্পতির। চারটি শাবককেই দুধ দিচ্ছে পরী। মায়ের সঙ্গেই রয়েছে শাবকগুলো। এক সপ্তাহ পর তাদের লিঙ্গ পরিচয় শনাক্ত সম্ভব হবে। তবে এখনও পর্যন্ত জন্ম নেয়া চারটি শাবকই সুস্থ আছে।
শনিবার (৩০ জুলাই) রাজ-পরী দম্পতির ঘরে এ চারটি সাদা বাঘের জন্ম হয় বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ। তিনি জানান, সাধারণত চিড়িয়াখানায় জন্ম নেওয়ার পর বাচ্চাকে দুধ দেয় না বাঘিনী। তবে এখানে ব্যতিক্রম দেখা যাচ্ছে। জন্মের কয়েক ঘণ্টা পর থেকে নতুন জন্ম নেওয়া শাবকগুলোকে তাদের মা দুধ দিচ্ছে। বর্তমানে শাবকগুলো তাদের মায়ের সঙ্গে আছে। তবে তাদের লিঙ্গ নির্ধারণ করা যায়নি।
তিনি আরো বলেন, শাবকগুলো তাদের মায়ের সঙ্গে থাকলেও ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে। খাঁচায় ক্লোজ সার্কিট ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী