লক্ষ্মীপুর প্রতিনিধি: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম প্রদক্ষেপ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার (২৬ জুন) লক্ষ্মীপুরে মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, পরিদর্শক নজিব আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত