ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবারো সাংবাদিকতা, সমাজকল্যাণ ও ব্যবসায় নিজ নিজ ক্ষেত্রে অর্জিত সাফল্যে তিন কৃতি নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৭। এসব বিষয়ে অসামান্য অর্জনের জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৭’ প্রদান করা হয়।
এ বছর রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রদানের ১২ বছর পূর্ণ হলো। সম্মাননা প্রদান অনুষ্ঠানে কীর্তিমতি সাংবাদিক হিসেবে কুমিল্লার হাসিনা ওহাব, হিতৈষী সম্মাননা পাবনার জাহানারা বেগম বিজলী এবং উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ময়মনসিংহের আইনুন্নাহার।
রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রাপ্তদের প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন আনিসুল হক, মনিরা রহমান, রুনা খান ও অঞ্জন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে তিন কীর্তিমতীকে অভিনন্দন জানিয়ে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘নারীদের এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরো অনেক নারীকে উদ্বুদ্ধ করবে। যোগ্যতা থাকলেও পুরুষশাষিত সমাজের কারণে তারা যোগ্য পদমর্যাদা পেতে বাধাগ্রস্ত হচ্ছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমান, বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ-এর নির্বাহী পরিচালক রুনা খান।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা জাকির ইবনে হাই, ঊর্ধ্বতন বিপণন ব্যবস্থাপক ইমতিয়াজ ফিরোজ প্রমুখ। প্রসঙ্গত, নির্বাচক প্যানেল রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রাপ্তদের নির্বাচন করেন।
এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখশান্দ। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড।

এ বিভাগের আরো..
শিশুদের মানসিক অবসাদ
ইসরায়েলি হামলায় গাজায়নিহতের সংখ্যা ৮ হাজার : স্বাস্থ্য মন্ত্রণালয়
মেনোপজ: নারীত্ব, যৌনতা, আবেগ, শারীরিক জটিলতা, রজঃনিবৃত্তির প্রভাব নিয়ে প্রশ্ন