October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইসরায়েলি হামলায় গাজায়নিহতের সংখ্যা ৮ হাজার : স্বাস্থ্য মন্ত্রণালয়

 

প্রথমকথা ডেক্স: গাজায় ইসরাইলী হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। রোববার গাজার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।
সূত্র বলেছে, ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এদের অর্ধেকই শিশু। শনিবার নিহতের সংখ্যা সাত হাজার ৭০৩ বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে বড়ো ধরনের হামলা চালায়। ইসরায়েল এর পর থেকে গাজায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে।