ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও এর মেয়ে রোজিনা। মুক্তিযোদ্ধা বাবার সন্তান তিনি। গানের জগতেও তার পরিচিতি রয়েছে।
সম্প্রতি তিনি ‘শেখ হাসিনা অনন্যা’ গান গেয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন। গতকাল রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিসে দেখা করার সুযোগ পান রোজিনা।
রোজিনার গাওয়া ‘শেখ হাসিনা তুমি অনন্যা’ গানটি লিখেছেন মুয়াজিম মুনির জয়। সুর করেছেন শুয়েব শিবলী। সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাবু।
এ প্রসঙ্গে রোজিনা বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ‘আপু’ বলে ডেকেছি। উনিও আমাকে বোনের স্নেহে ধন্য করেছেন। আমার অনেক দিনের স্বপ্ন সফল হল। উনাকে আমার গানের সিডি উপহার দিয়েছি। এ জন্যে আমি গীতিকার ও সাংবাদিক অনুরূপ আইচ দাদার প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, রোজিনা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গায়িকা। শেখ হাসিনাকে নিয়ে এই গান ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছেন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী