ডেস্ক: ভোজপুরী সিনেমার অভিনেত্রী হিসেবে বিখ্যাত অঞ্জলি শ্রীবাস্তবের মৃতদেহ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ।
সোমবার আন্ধেরি ওয়েস্টের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়।
একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, অঞ্জলির আত্মীয়স্বজনরা দীর্ঘ সময় তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় পুলিশের দ্বারস্থ হন। এর পর মুম্বাই পুলিশ তার আন্ধেরির অ্যাপার্টমেন্টে যান। অঞ্জলির বাড়িওয়ালা ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ফ্ল্যাটটি খুলতেই দেখা যায় সিলিং ফ্যানে ঝুলছে তার মৃতদেহ।
পুলিশ বিষয়টিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবেই দেখছে কিন্তু অঞ্জলির ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
মুম্বাইয়েরই একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অঞ্জলির মৃতদেহ।
সম্প্রতি অঞ্জলি অভিনয় করেছেন ভোজপুরী ছবি ‘কেহু তা দিল মেই বা’-তে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী