October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দীর্ঘ অপেক্ষার পর সুমাইয়া শিমু মা হলেন

ডেস্ক:  বেশ দুশ্চিন্তায় পড়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু। যা তাকে ক্রমেই ভয়ের পৃথিবীতে তাড়িত করছে। তবে এ দুশ্চিন্তা নিজেকে নিয়ে নয় তার অনাগত সন্তান নিয়ে। আট বছরের সংসার শিমু আর দিনারের।
এত বছর নিঃসন্তান থেকেছেন তারা। দীর্ঘ অপেক্ষার পর মা হওয়ার সুখবর আসে সুমাইয়া শিমুর। এ খবরেই আনন্দে ভরে ওঠে শিমুর সংসার। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ তার মাঝে একটা পরিবর্তন দেখা যায়। গর্ভে থাকা অনাগত সন্তানের সঙ্গে কথা বলেন তিনি।
এই শহরের নানা অসঙ্গতি ও সমস্যা গর্ভে থাকা সন্তান তার মাকে জানায়। সে এমন অনিরাপদ শহরে আসতে চায় না। কিন্তু মা তাকে বুঝিয়ে বলে এত মানুষ শহরে তো একটু সমস্যা থাকবেই। ‘ছাড়পত্র’ নাটকের গল্প এটি।