November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভুলে ভেসে কূলে আসা’

ডেস্ক : এবারের ঈদে জনপ্রিয় টিভি নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের ঈদের বিশেষ নাটক ‘ভুলে ভেসে কূলে আসা’ প্রচারিত হবে ঈদের দিন এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে।

নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিলারা জামান এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, মীর সাব্বির, জিয়াউল ফারুক অপূর্ব, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, সারিকা, আফজাল শরীফ ও নজরুল ইসলাম।

নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।