নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার সোনাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লেগে নাজমুন নাহার রাহা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী-সোনাপুর প্রধান সড়কের উত্তর সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহা নোয়াখালী সদর উপজেলার মহব্বতপুর গ্রামের আবু হাসানের মেয়ে। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সকালে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে অটোরিকশাযোগে বাড়ি থেকে রওনা দেয় রাহা। পথে পৌরসভার উত্তর সোনাপুর এলাকায় গেলে রাহার গায়ের ওড়নাটি বাতাসের ঝাপটায় দ্রুতগতির অটোরিকশার চাকায় সাথে প্যাঁচিয়ে যায়। এতে রাহার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত