November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় গুলির শব্দ

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে শহরের আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা বাড়িটির আশপাশ থেকে গুলির শব্দ শোনা গেছে।

তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে একটি দোতলা বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করা হয়েছে। ওই বাড়ি ঘিরে রাখার পর সেখানকার তত্ত্বাবধায়কের কাছ থেকে তথ্য নিয়ে গত বুধবার ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা শনাক্ত করা হয়।

বড়হাট এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের সরিয়ে দেওয়ার কাজ তদারকি করছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল।

প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর গতকাল বৃহস্পতিবার নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন ৭-৮ জনের মরদেহ’ পাওয়ার কথা জানায় পুলিশ। পুলিশের ধারণা, গত বুধবার বিকেলেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তারা নিহত হয়। নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। গতকাল বিকেলে পুলিশের ‘অপারেশন হিট ব্যাক’ সমাপ্ত ঘোষণা করা হয়।