October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কাওসার চৌধুরী’ র প্রামাণ্যচিত্রঃ বধ্যভূমিতে একদিন

সুমন জাহিদ :  বধ্যভূমিতে একদিন -এর শুটিং ছিল গতকাল শনিবার (১১ মার্চ’২০১৭) ঢাকার মোহাম্মদপুর এর রায়েরবাজার বধ্যভূমিতে  অংশগ্রহণকারী অামরা  ‘প্রজন্ম’৭১’এর কজন ভাই-বোন।  এই পর্বে অংশ নিয়েছিলাম৷ সভাপতি শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনের সন্তান-শাহীন রেজা নূর, শহীদ ডাক্তার আলীম চৌধুরীর কন্যা- নুজহাত চৌধুরী সম্পা, শহীদ শিক্ষক মুনীর চৌধুরীর সন্তান- আসিফ মুনীর তন্ময়, শহীদ শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরীর সন্তান- তানভীর হায়দার চৌধুরী শোভন, শহীদ চলচ্চিত্রকার জহির রায়হানের সন্তান-অনল রায়হান ও অামি- মুক্তিযোদ্ধা শহীদ সাংবাদিক সেলিনা পারভীন এর সন্তান সুমন জাহিদ৷ ।

২৫ মার্চঃ গণহত্যা দিবস………………।। গণহত্যা নিয়ে বাংলাদেশে কতটা ফিল্ম তৈরী হয়েছে তার সঠিক হিসেব আমার কাছে নেই। অবশ্য এ বিষয়ে কতটা প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে তাও জানিনা। একাত্তরের ২৫ মার্চ নিয়েও খুব বেশী একটা চলচ্চিত্র বোধহয় নির্মিত হয় নি!
তবে একাত্তরের ২৫ মার্চ এবং সাধারণভাবে ‘গণহত্যা’ নিয়ে পাঁচ সাতটি প্রামাণ্যচিত্র আমি তৈরী করেছি গত ২৫ বছরে! তারমাঝে গোটা পাঁচেক ছবির কথা আপনারা শুনে থাকবেন হয়তো! ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’, ‘বধ্যভূমিতে সেদিন’, ‘তাঁর কথা বলতে এসেছি’, ‘গণ আদালত’ ইত্যাদি।

এরমাঝে ‘সেই রাতের কথা বলতে এসেছি’ দেশের সাধারণ মানুষের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে ব্যাপকভাবে! দেশীয় এবং আন্তর্জাতিক পুরষ্কারও অর্জন করেছে বেশক’টি। এই প্রামাণ্যচিত্রটি টেক্সাসের অস্টিন বিশ্ববিদ্যালয় (University of Texas at Austin) তাদের একাডেমিক কারিকুলামে ‘রেফারেন্স ফিল্ম’ হিসেবে অন্তর্ভূক্ত করেছে ২০০৪ সালে। এ ছাড়াও এই ফিল্মটি ২০০৩ সালে নেপালে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভাল’-এ দ্বিতীয় শ্রেষ্ঠ ফিল্ম পুরস্কার লাভ করেছে ওই একই বছরে।


পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণহত্যা চালায়, তাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র- ‘সেই রাতের কথা বলতে এসেছি’। এই প্রামাণ্যচিত্র নিয়ে আমি সারা দেশতো বটেই পৃথিবীর অনেক দেশ, অনেক চলচ্চিত্র উৎসবে ঘুরেছি আমাদের পক্ষে জনমত তৈরী করার উদ্দেশ্যে।


আজ বেশ ভালো লাগছে-
আমাদের মহান জাতীয় সংসদ ২৫ মার্চ’কে ‘গণহত্যা দিবস’ ঘোষনা করেছে।
মহান জাতীয় সংসদের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই।
শ্রদ্ধা জানাই একাত্তরের ২৫ মার্চ-এর সকল শহীদদের।
শ্রদ্ধা জানাই তিরিশ লক্ষ শহীদ আর লু’লাখ বীরাঙ্গনাদের।
গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য-


বর্তমান সময়ে গণহত্যা নিয়ে আরও একটি প্রামাণ্যচিত্র আমার নির্মাণাধীন রয়েছে। ‘বধ্যভূমিতে একদিন’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটির নির্মাণকাজ শুরু হয়েছে যদিও বেশ আগে থেকেই; গতকালও এই ফিল্মের চিত্রধারণের কাজ করেছি ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে।
বধ্যভূমিতে দাঁড়িয়ে যখন এই প্রামাণ্যচিত্রের কাজ করছিলাম; ঠিক সেই সময়েই মোবাইল ফোনে ‘ব্রেকিং নিউজ’ এলো- আমাদের মহান জাতীয় সংসদ ২৫ মার্চ’কে ‘গণহত্যা দিবস’ ঘোষনা করেছে। চোখ দু’টো ভিজে এলো। মুক্তিযুদ্ধ, সকল শহীদ, দেশের মাটি এবং মানুষের প্রতি বর্তমান সরকারের শ্রদ্ধার কথা দেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে।
আপনাদের জয় হোক বন্ধুগণ।
বাঙালির জয় অবশ্যম্ভাবী।

(বধ্যভূমিতে ’প্রামাণ্যচিত্রের ছবিগুলো লেখকের তোলা )
লেখক: মুক্তিযোদ্ধা ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন’ এর সন্তান। ( ফেসবুক  থেকে)