টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থানার সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় চার ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৩০ কোটি টাকা।
সোমবার গভীর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন- বাবুল মিয়া (১৮), মো. জনি (৩৫), মো. ইদ্রিস (৩২) ও মো. জুবায়ের (১৮)।
মঙ্গলবার সকালে কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার(গোয়েন্দা) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান সেন্টমাটিন্সের একটি দল ছেড়াদ্বীপের গভীর সমুদ্র থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের বহন করা একটি ইঞ্জিন চালিত বোট জব্দ করা হয়। অপরদিকে ছেড়াদ্বীপের দনিপাড়ার পশ্চিম বিচ এলাকা থেকে একটি বোট তল্লাশি করে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। তবে এতে কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত ইয়াবাগুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং আটক চারজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী