সৈয়দপুর প্রতিনিধি : শহীদ পরিবারের সদস্যদের নাম সরকারি তালিকাভুক্ত করে গেজেট প্রকাশের দাবিতে সৈয়দপুর মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শনিবার প্রজন্ম’৭১ সৈয়দপুর জেলা শাখার পক্ষ থেকে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় নীলফামারীর সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা পক্ষের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা দাবির সমর্থনে ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করেন। বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রজন্ম’৭১ সৈয়দপুর জেলা শাখার সভাপতি এ এ এম মঞ্জুর হোসেন। বক্তব্য রাখেন শহীদ সন্তান বখতীয়ার কবির, অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক, লিয়াকত হোসেন লিটন, মুক্তিযোদ্ধা নূরুজ্জামান জোয়ারদার, সাংবাদিক এম আর আলম, শহীদ সন্তান ইফফাত আরা কলি প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন প্রজন্ম’৭১ সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হক।
পরে সারাদেশে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের নামের তালিকা প্রকাশ ও সরকারি গেজেটভুক্ত করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে প্রেরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
প্রসঙ্গত: মুক্তিযুদ্ধে সৈয়দপুর জনপদে চার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে বর্বর পাকিস্তানী বাহিনী তাদের দোসরেরা।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত