ডেস্ক : “নাসিরনগরের নির্যাতিতদের পাশে দাঁড়াবো আমরা” ফেসবুক ইভেন্টের সফল পরিসমাপ্তি ঘটলো গতকাল ১৪ নভেম্বর। এইদিন সনাতনের কর্মিরা সকাল থেকে দুপুর পর্যন্ত ৩৫টি নির্যাতিত পরিবার ও একটি মন্দিরকে আর্থিক সহায়তা প্রদান করেছে। ০৬ নভেম্বর সন্ধ্যায় এই শিরোনামেই উদ্যোগটি শুরু হয়েছিল, দেশের মানুষকে আহ্বান জানানো হয়েছিল সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে।
অল্প সময়েই সহস্রাধিক মানুষ জাতি ধর্ম নির্বিশেষে একাত্মতা প্রকাশ করে সনাতনের সাথে। কর্মিরা টানা ৭ দিনের অক্লান্ত পরিশ্রমে সংগ্রহ করে ফেলে ২ লক্ষাধিক আর্থিক অনুদান, যার পুরোটাই বন্টন করে দেয়া হয় নির্যাতিতদের মাঝে। অধিক ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে ৬ হাজার টাকা করে এবং অপর ১০টি পরিবারকে দেয়া হয় ৫ হাজার টাকা করে। (ঘরবাড়ি ভেঙে দেয়া, পুড়িয়ে দেয়া, নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করে তালিকা তৈরী করা হয়েছিল পূর্বেই)। এছাড়া সে এলাকার প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া গৌর মন্দিরের জন্য মন্দিরের সন্মানিত সেক্রেটারি অধ্যাপক নির্মল চন্দ্র চৌধুরীর হাতে ১০ হাজার টাকা তুলে দেয়া হয়, গৌর মন্দিরের সন্মানিত সহ-সভাপতির উপস্থিতিতে।
এই উদ্যোগে উল্লেখযোগ্য সহায়তা করেছেন সিলেট থেকে অদিতি দেবনাথ, চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘ, চট্টগ্রাম সনাতন পরিবার, স্বাপ্নিক পরিবার, বরিশাল থেকে রিপন নাথ ও উনার বন্ধুরা এবং আরো কয়েকজন প্রবাসী বন্ধুরা। আর সবার ব্যক্তিগত সহায়তা ও রয়েছেই। তাদের সবাইকে নাসিরনগরের অধিবাসী আক্রান্তরা অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আর্শীবাদ করেছেন। সনাতনও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
ব্যানারবিহীন, প্রচারপত্র বিহীন নিভৃত এ উদ্যোগ দেখে ক্ষতিগ্রস্থরা আপ্লুত হয়, দেশের মানুষ এভাবে পাশে দাঁড়ানোতে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ক্রমশ ফিরে আসছে জানায়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত