সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নাসিকের ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের অতন্ত্র প্রহরী এ এলাকার আওয়ামী লীগের দু:সময়ে যিনি ঝান্ডা উড়িয়ে ছিলেন, সমাজ সেবায়, গরীব, দু:খী ও মেহনতি মানুষের আলোর দিশারী হিসেবে এলাকায় পরিচিত মো: নজরুল ইসলামের বিকল্প নেই এবং এলাকার উন্নয়নের স্বার্থে কাউন্সিলর হিসেবে নজরুলকে চায় এলাকাবাসী। এ ওয়ার্ডে শিক্ষার আলো আর অসহায় মানুষের পথ চলা দেখিয়েছেন নজরুল ইসলাম তাই তার নাম এলাকাবাসী মনে রাখবে বলে জানিয়েছেন ওয়্ার্ডবাসী।
এলাকাঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে, আওয়ামী লীগের দু:সময়ে ২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আধুনিক নারায়ণগঞ্জের রুপকার একে এম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে সেই নির্বাচনে নিজের বাড়িতে নির্বাচনী ক্যাম্প করে এলাকাবাসীকে জানিয়ে দিয়েছিলেন তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সেই সময় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের উর্ধ্বতন নেতাকর্মীরা নজরুলের বাড়িতে এসে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছিলেন। নিজের চাচাতো ভাই বিএনপির আমলে সংসদ সদস্য হওয়ায়ও তিনি তাদের কোন কথাকে কর্ণপাত না করে নিজ বাড়িতে আওয়ামী লীগের ঝান্ডা উড়িয়েছিলেন তাই এবারের নির্বাচনে দলীয় সমর্থন আর ভোটারদের ভালবাসায় সিক্ত হয়ে বিজয়ী হবেন আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা এমনটাই বলেছেন এলাকার সচেতন মহল। রবিউল নামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিকদের সাথে বলেন, ৫ নং ওয়ার্ডের গরীব, দু:খী ও অসহায় মানুষের সহয়োগীতার হাতিয়ার হলেন নজরুল ইসলাম তাই নজরুলের নাম এলাকার সকল শ্রেনীর মানুষের মনের মনিকোঠায় রয়েছে। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য ও সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সাবেক সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ ওমর পুর ক্যান্সার হাসপাতালের জমিদাতা নজরুল ইতি পুর্বেই এলাকাবাসীর কাছে একজন একনিষ্ট সমাজ সেবক হিসেবে পরিচিত লাভ করেছে। এলাকার রাস্তাঘাট উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে বলেও জানান পথচারীরা। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজের বিরুদ্ধে আপোশহীণ ব্যক্তিত্ব নজরুল সারাটা জীবন বাঙ্গালী জাতির জনক, স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে রাজনীতি করে গেছেন। পদ পদবি নিয়ে ভাবেননি। ভেবেছেন লাল সবুজের সোনারদেশের উন্নয়ণের কথা। নজরুলের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, জাতীর পিতার আদর্শে বলীয়ান হয়ে দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আধুনিক নারায়ণগঞ্জের রুপকার একে এম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতেই আমার আওয়ামী লীগের রাজনীতি। উন্নয়ণের স্বার্থে, ৫ নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করতে আমি নির্বাচনে এসেছি। আশা করছি ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে নিজেকে সবর্দা নিয়োজিত রাকবো।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত