ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম কমালে অর্থনীতিতে গতি বাড়বে। তাই জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়কে একটি প্রস্তাব দিতে বলা হয়েছে। তারা প্রস্তাব দিলে আগামী ডিসেম্বরে সংসদ অধিবেশন বসার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আইএমএফ’র একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন