October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চাঁদপুরে আ’লীগ নেতারা মনোনয়ন লাভের প্রত্যাশায়

শাহীন আলম চৌধুরী: আগামী ২৮ ডিসেম্বর চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যানসহ সদস্য পদে নির্বাচন হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে এখানকার ক্ষমতাসীন আ’লীগের নেতারা সক্রিয় হয়ে উঠছে। চেয়ারম্যান পদে আ’লীগের প্রায় ডজন খানেক নেতা মনোনয়ন লাভের প্রত্যাশায় দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগও বেশ তৎপর হয়ে উঠেছে।

ইতোমধ্যে জেলা প্রশাসন সদস্য পদের জন্য ১৫টি ওয়ার্ড চূড়ান্ত করেছে। নির্বাচন করার পুরো প্রস্তুতিও রেখেছে জেলা নির্বাচন কমিশন। চাঁদপুরের সকল পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা মিলে এখানে সর্বমোট ভোটার হচ্ছে ১ হাজার ২শ’ ৮০ জন।
উপমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য চাঁদপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মো. নূরুল আমিন ররুহুল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর ও উপজেলা সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ ইউসুফ গাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, বিশিষ্ট আ’লীগ নেতা আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আ’লীগ নেতা শহিদুল মাস্টার, অ্যাডঃ জহিরুল ইসলাম, নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর নাম শুনা যাচ্ছে। তবে এদের মধ্যে ত্যাগী নেতা ও উচ্চশিক্ষিত অ্যাডঃ মো. নূরুল আমিন রুহুল তিনি যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। ভোটার ও সরকার দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানাযায়। তারা আরও জানায় রুহুলের রাজনৈতিক পরিচিতি, ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু ১৯৭৫-১৯৭৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন , নাউরী আহম্মদিয়া উচ্চবিদ্যালয় শাখা ছাত্রলীগ। ১৯৭৮-১৯৮৩ সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ। ১৯৮৩-১৯৮৭ সভাপতি,ঢাকা মাহনগর ছাত্রলীগ (ইউনাইটেড)। প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ (আলম-অসীম) কমিটি। সহ-সম্পাদক, কেন্দ্রীয় উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।

বর্তমানে সহ-সভাপতি, ঢাকা মাহানগর দক্ষিন আওয়ামী লীগ। তিনি একজন আইনজীবি হিসাবে নেত্রীর সাব-জেল মামলায় কোর্টে ডাঃ দিপু মনি, এডঃ কামরুল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ সহ অন্যান্য আইনজীবিদের সাথে সহযোগী আইনজীবি হিসেবে যোগদান করেছিলেন।
তিনে নাউরী আদর্শ ডিগ্রি কলেজ, মতলব উত্তর, চাঁদপুর (প্রতিষ্ঠাতা ও সভাপতি)। শেখ রাসেল স্মৃতি সংসদ (সদস্য সংখ্যা-৩৫০) নবুরকান্দি বাজার, মতলব উত্তর, চাঁদপুর (প্রতিষ্ঠাতা, নিজস্ব টাকায় জমি ক্রয় করে দিয়েছেন। আমেরিকার ঘউওখ (ন্যাশনাল ডেমোক্রেসি ফর ইন্টারন্যাশনাল লিডার শীফ) কর্তৃক রাজনৈতকি লীডার শীফ পেট্রনিং এর জন্য বিশেষ প্রশিক্ষণ হোটেল সোনারগাঁও ঢাকা এবং হোটেল আগ্রাবাদ, চট্রগ্রামে মাস ব্যাপি কর্মসূচিতে অংশ গ্রহন করেছিলেন।
এছাড়াও মতলব থানায় দলীয় কার্যক্রম পরিচালনার সময় বিএনপি সরকার কর্তৃক বিভিন্ন ধরনের মিথ্যা মামলা ও হামলার স্বীকার হয়েছেন। দলের প্রতি আন্তরিকতা ও ভালবাসার কারনে আলহাজ্ব অ্যাডঃ মো. নূরুল আমিন রুহুল আমিনের ভোগের চেয়ে ত্যাগি নেতা।