ডেস্ক: সাপ্তাহিক জীবন থেকে নেয়া পত্রিকার অনলাইন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার বিকাল ৪ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘আমার মনে হয় যারা এই পত্রিকার সঙ্গে আছেন তাদের সম্মিলিত চেষ্টায় ‘জীবন থেকে নেয়া’ পত্রিকার অনলাইন সংস্করণ আমাদের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হবে।’ জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘আমি জানতাম জহির রায়হানের এক ছেলে বিপুল রায়হান, সে সংস্কৃতি, সাংবাদিকতা বিভিন্ন কাজে জড়িত। কিন্তু কোনোদিন তার সঙ্গে আমার কথা হয়নি। বিপুল যখন আমাকে আসার কথা বললো তখন আমি বলেছি অবশ্যই আমি যাবো। কারণ তার পত্রিকার নাম ‘জীবন থেকে নেয়া’ এ ছবিটা আমরা সবাই দেখেছি। ‘জীবন থেকে নেয়া’র জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহোযোগিতা থাকবে। আমি এর সফলতা কামনা করছি।’ পত্রিকার সম্পাদক বিপুল রায়হান বলেন, ‘জীবন থেকে নেয়ার প্রথম প্রকাশ ঘটে স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে।’ তিনি পত্রিকাটি টিকিয়ে রাখতে তিনি সবার সহযোগীতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জীবন থেকে নেয়া পত্রিকা সম্পর্কে বিভিন্ন অভিমত ব্যক্ত করেন সমকাল পত্রিকার ফিচার সম্পাদক মাহবুব আজিজ,বাংলাদেশের একমাত্র গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখানো টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু, খ্যাতিমান অভিনেত্রী শম্পা রেজা, শহীদ তাজউদ্দীন আহমেদের কণ্যা মাহজাবিন আহমেদ মিমি,শহীদ চিকিৎসক আলীম চৌধুরীর কণ্যা ডাক্তার নুজহাত চোধুরী শম্পা,শহীদ সাংবাদিক সিরাজ উদ্দীন হোসেনের ছেলে তৌহিদ রেজা নুর,জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি, সুচিন্তা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ এ আরাফাত, জনপ্রিয় নাট্য অভিনেতা মাজনুন মীজান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির, শহীদ প্যারী মোহন আদিত্যের ছেলে প্রথম কথা পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক নটো কিশোর আদিত্য , সঙ্গীত তারকা শাহেদ, জাতীয় সংসদের ডেপুটি ডিরেক্টর মিডিয়া লাবন্য আহমেদ, বিশিষ্ট চিত্রগ্রাহক অনিন্দ কবির অভিক,বিউটীসিয়ান সঙ্গীতা খান, আইস টুডের সম্পাদক তৌহিদুর রাশিদ শুভ্র প্রমুখ।

এ বিভাগের আরো..
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
বসন্ত আসবে প্রাণের মেলায়
গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর