ডেস্ক : ভারতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন ছিল শনিবার (৫ নভেম্বর)। ২৮ বছরে পা দিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। আর জন্মদিনটা নেহাত মন্দ কাটালেন না তিনি। দিনটি শুরু করেন নিজ বাসায় ভারতীয় দলের জার্সির আদলে তৈরি কেক কেটে। আর রাতে তার প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে পার্টি দিয়ে শেষ করেন জন্মদিন।
শনিবার সকালে টিম ভারতের জার্সির আদলে কেক কেটে বাড়ি ছাড়েন বিরাট। পরে আর একদফা কেক কাটা হলো টিম হোটেলে যেখানে প্রথম টুকরোটা অধিনায়ক খাইয়েছেন কোচ অনিল কুম্বলেকে।
ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর থেকে। প্রথম টেস্ট হবে রাজকোট। শনিবার জন্মদিনের দিন সেই রাজকোটে পৌঁছালেন কোহলি। তবে একা একা নয়। রীতিমতো প্রেমিকা আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে! দুজনকে একসঙ্গে গাড়িতেও দেখা যায়। এমনকি দু’জনকে হাত ধরাধরি করে হোটেলে ঢুকতেও দেখা গিয়েছে।
যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোড়ন। রাতে বিশেষ পার্টিও ছিল। শুধু তাই নয়, কোহলির হোটেল রুমটি নাকি আনুশকা নিজ হাতেই সাজিয়ে দিয়েছিলেন। তাহলে বলাই যেতে পারে কোহলি তার ২৮তম জন্মদিনটা খারাপ কাটাননি।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী