ডেস্ক : মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক আলী যাকেরের জন্মদিন আজ। ১৯৪৪ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন নন্দিত এই নাট্যব্যক্তিত্ব। একই দিনে তার ছেলে ইরেশ যাকেরেরও জন্মদিন।
পারিবারিকভাবে জন্মদিন ঘিরে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এ ছাড়া চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি থাকবেন আলী যাকের ও ইরেশ যাকের। বলবেন ব্যক্তিজীবনের নানা কথা। অনুষ্ঠানটি দুপুর ১২টায় সরাসরি সম্পচার করা হবে।
আলী যাকের মঞ্চে নূরলদীনের সারা জীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ অনেকগুলো নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া টিভির পর্দায় আজ রবিবার, বহুব্রীহিসহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের স্বত্বাধিকারী। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী। আলী যাকের ও সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রেয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী