October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ট্রাকচাপায় নারীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার বিকেল ৫টার দিকে পঞ্চগড়-বাংলাবান্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা একই পরিবারের হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি সদর উপজেলার জগদল গ্রামের সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়ায়।
পঞ্চগড় সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, অটোরিকশাযোগে একই পরিবারের তিনজনসহ আরো কয়েকজন একটি বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। অটোরিকশাটি পঞ্চগড়-বাংলাবান্দা মহাসড়কের চারমাইল এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।