দোহার প্রতিনিধি : ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে তাদের লাশ উদ্ধার করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী জানান। নিহতরা হলেন- অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আবরার নির্ঝর ও আহমেদ হাসান।
আমজাদ আলী বলেন, অর্থনীতি বিভাগের ১৪ জন শিক্ষার্থী দোহারে বেড়াতে গিয়ে পদ্মায় গোসল করতে নামেন। তাদের মধ্যে ১২ জন উপর উঠে এলেও দুইজন নিখোঁজ থাকেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
দোহারের চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকিরুল ইসলাম বলেন, বেলা আড়াইটার দিকে ছাত্ররা নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন তলিয়ে গেলে সঙ্গীরাসহ এলাকার লোকজন তাদের খোঁজ চালান। কিন্তু খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
তিনি বলেন, পরে বিকাল সাড়ে ৫টার দিকে দোহারের মৈনট ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত