স্টাফ রিপোর্টার : রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অাগুন লাগার ঘটনা ঘটেছে। লালবাগের কেল্লার মোড়ের বাঁশপট্টি নামক স্থানের একটি দোতলা টিনশেড ঘরে প্লাস্টিক কারখানায় এই আগুন লাগে।
এ আগুন লাগার ঘটনায় তিনজন গুরুতর পুড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদুল হক বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত