October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৭৩৬ জন অফিসার নিয়োগ দিচ্ছে রূপালী ব্যাংক

ডেস্ক : রূপালী ব্যাংকে ৪২৩ পদে সিনিয়র অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর এবার রাষ্ট্রায়ত্ব ব্যাংকটিতে ৭৩৬ পদে ‘অফিসার’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি/ চার বছরের সম্মানসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনে কোনও তৃতীয় শ্রেণি থাকতে পারবে না।

মাধ্যমিক ও তদুর্ধ্ব পর্যায়ে কমপক্ষে একটি প্রথম শ্রেণি থাকতে হবে। (কোন জিপিএ কোন শ্রেণি হিসেবে বিবেচিত হবে তার বিস্তারিত বিবরণ ছবিতে)

বাড়তি যোগ্যতা

অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে

বয়সসীমা

১ আগস্ট, ২০১৬ মোতাবেক সর্বোচ্চ ৩০ বছর।

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা হবে ৩২ বছর।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০- ২১৪৭০-২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৭৪৩০-২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৩৩৭০- ৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদনের শেষ তারিখ

২৩ আগস্ট, ২০১৬

আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিতরূপালী ব্যাংকে ৭৩৬ জন অফিসার নিয়োগ