November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৩৬ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক : ৩৬ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার মৌখিক পরীক্ষার জন্য ৫ হাজার ৯৯০ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ কর্মকমিশন এক বৈঠকের পরে এই ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ, প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। কিন্তু উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। এর মধ্য থেকে গত বছরের সেপ্টেম্বরে ১২ হাজার ৪৬৮ জন লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন।