October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শোক দিবসে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

ডেস্ক : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকল সরকারি হাসপাতালে ৩ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোগীরা রক্ত, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বুধবার (৩ আগস্ট) জাতীয় শোক দিবস পালন নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শোক দিবসের দিন সকাল ৭টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়াও সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। শোক দিবসের দিন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।