ডেস্ক প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পাঁচ দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যান। গত জানুয়ারিতে বাদশাহর শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী এ সফরে গেলেন।
জেদ্দার উদ্দেশে গত ৩ জুন প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনায় মসজিদে নববীতে হজরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।
সফরকালে প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং একটি ব্যবসায়িক প্রতিনিধিদলও ছিলেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন