নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যা মামলায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া জেলার ঘাটাইল-৩ আসনের প্রভাবশালী সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তার তিন ভাইসহ মোট ১০ জনের বিরুদ্ধে হুলিয়া জারি করেছেন আদালত। একই সঙ্গে আসামিদের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছেআদেশ দেন।
রানার তিন ভাইদের মধ্যে টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও পরিবহন ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১০ জনের বিরুদ্ধে আদালত আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
টাঙ্গাইল কোর্ট পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন মঙ্গলবার বিকেলে হুলিয়া জারির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা জারির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে প্রস্তুতি চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফীজুল রহমান জানান, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহত ফারুর আহম্মদের স্ত্রী নাহার আহম্মেদ বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লিখিত আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। তার পরিপ্রেক্ষিতে প্রথমে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তার ধারাবাহিকতায় হুলিয়া জারি করলেন আদালত।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা