October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পাবনার পথে নিজামীর লাশ

নিজস্ব প্রতিবেদক : নিজামীমুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর লাশ অ্যাম্বুলেন্সে করে পাবনার সাঁথিয়ায় তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।
বুধবার রাত দেড়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে নিজামীর লাশ বের করা হয়। লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে রয়েছে অতিরিক্ত আরও একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স দুটির নিরাপত্তার জন্য সামনে ও পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (র্যা ব ও পুলিশ) গাড়ি রয়েছে।
এর আগে রাত ১২টা ১০ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সাধারণত এক ঘণ্টার কিছু বেশি সময় লাগে।
এদিকে মতিউর রহমান নিজামীর পরিবার জানিয়েছে, লাশ নিজ গ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে দাফন করা হবে। সেখানে কবর প্রস্তুত করা হয়েছে।
এদিকে মতিউর রহমান নিজামীর মরদেহ পাবনায় প্রতিহত করার ঘোষণা দিয়েছে জেলা, সদর উপজেলা ও নিজামীর নিজ এলাকার তরুণ প্রজন্ম ছাত্রলীগসহ প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা।