October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দীর্ঘদিন ধরে দুঃখের ভার বহন করে আসছিলাম: শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরীর দৈনিক প্রথম কথাকে বলেন, “দীর্ঘ ৪৫ বছর ধরে এই মুহূর্তটি দেখার প্রতীক্ষায় ছিলাম। কারণ দণ্ড কার্যকরের মধ্য দিয়ে এই ভয়ঙ্কর খুনি-পাপী বিদায় নিল।

“দীর্ঘদিন ধরে দুঃখের ভার বহন করে আসছিলাম। আমি একা নই শহীদ বুদ্ধিজীবী পরিবারের  ও শহীদ পরিবারের  সকল সদস্যরা সেই ভার থেকে হালকা হল।”

একাত্তরের আল বদর নেতা নিজামীকে বাংলাদেশের মন্ত্রী করার ক্ষোভও প্রকাশ করেন শ্যামলী নাসরিন।

“খালেদা জিয়ার আমলে ভয়ঙ্কর এই খুনিকে শাসন ক্ষমতায় বসানো আমাদের কষ্ট সহস্রগুণ বাড়িয়ে দেয়,”  ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নিজামীর বিচারে সাক্ষ্য দেওয়া শ্যামলী নাসরিন চৌধুরীর বলেন, “আজ এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে দেশ দায়মুক্তির পথে আরও এক ধাপ এগোলো।”