October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজশাহী নগর জামায়াতের আমীর গ্রেফতার

রাজশাহী : রাজশাহী মহানগর জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর মির্জাপুর এলাকার নিজ বাসা থেকে মতিহার থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম।
তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, তার বিরুদ্ধে নাশকার একাধিক মামলা রয়েছে। ওই সব মামলায় তাকে আদালতে নেয়া হবে।