মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রামের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
সূত্র জানায়, কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে প্রধান বিচারপতির গ্রামের বাড়ি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে ও ১২ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের বাড়ি একই উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিঙ্গাউলি গ্রামের বাড়িতে পুলিশের টহল রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত