November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জাতীয় সংগীত ভুলভাবে গাওয়ায় অমিতাভের বিরুদ্ধে মামলা

বিদেশ ডেস্ক:  গত শনিবার ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি ভারতের কাছে অনেক কারণেই স্মরণীয়। শুধু ম্যাচটিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয় পেয়েছে এই কারণেই নয়। ম্যাচের শুরুতে জাতীয় সংগীত গেয়েছিলেন দেশটির সুপারস্টার অমিতাভ বচ্চন। তবে কে জানত এই জাতীয় সংগীত কাল হবে ‘বিগ বি’ অমিতাভের জন্য।
কারণ সেই জাতীয় সংগীতে ভুল করায় সোমবার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়। অভিযোগকারী নাম, উল্লাস পিআর।  নয়া দিল্লির অশোক নগর থানায় এই অভিযোগ করা হয়।
ওই অভিযোগকারী জানান, অমিতাভ সে দিন জাতীয় সংগীত গাইতে এক মিনিট ২২ সেকেন্ড সময় নিয়েছেন। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতীয় সংগীত গাওয়ার সময় সীমা ৫২ সেকেন্ড নির্ধারিত করা আছে।
তবে, এরআগে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন অমিতাভ জাতীয় সংগীত গাওয়ার জন্য অভিযুক্ত করা হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া