নিজস্ব প্রতিবেদক : তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আগামী ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩য় তারেক মাসুদ উৎসব’। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সহযোগিতায় উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হবে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা’।
এবারের বক্তৃতার বিষয়— ‘হলিউডের প্রাচ্যদর্শন’ (Hollywood’s Orientalism)। হলিউড প্রাচ্যকে কিভাবে দেখে। পাশ্চাত্য কিভাবে স্টেরিওটাইপ ধারণার মধ্য দিয়ে প্রাচ্যের চলচ্চিত্রকে ব্যাখ্যা করে।
প্রাসঙ্গিক ভিজ্যুয়ালসহ বক্তৃতা উপস্থাপন করবেন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বীরেন দাশ শর্মা। যিনি ব্যক্তি জীবনে তারেক মাসুদের বন্ধু ও সহযোদ্ধা ছিলেন।
স্মারক বক্তৃতার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে অধ্যাপক বীরেন দাশ শর্মার পরিচালনায় ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন’ (৯ ও ১০ মার্চ) এবং ‘চিত্রনাট্য রচনা’ (১১ ও ১২ মার্চ) বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সীমিত আসনের এই কর্মশালা দুটিতে অংশগ্রহণের জন্যে আগ্রহীরা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির (নিচে প্রদত্ত) ইভেন্ট পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
উৎসবের দ্বিতীয় ও শেষদিন থাকছে তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ চলচ্চিত্রের প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
স্মৃতির মুকুরে শ্রদ্ধাঞ্জলি: তারেক মাসুদ
https://youtu.be/9KCNx_k1PGY

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী