ডেস্ক প্রতিবেদন : মা হলেন ক্লোজআপ তারকা বিউটি। আজ সোমবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে দুপুর দুইটার দিকে পুত্রসন্তানের জন্ম দেন এ কণ্ঠশিল্পী।
বর্তমানে মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। তবে ছেলের নাম এখনও ঠিক হয়নি।

এ প্রসঙ্গে বিউটির স্বামী হাসান ফেরদৌস আহমেদ বলেন, ‘বিউটি মা আর আমি বাবা হলাম। এ এক অন্যরকম অনুভূতি। যা কখনো ভাষায় বোঝানো যায় না। এখন মা-ছেলে দুজনই আল্লাহ্র রহমতে ভালো আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী