November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হঠাৎ ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক :সন্ধ্যা ৬টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আকাশে ছিল ঘন কালো মেঘের ঘনঘটা। দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছিল। বইছিল ভেজা বাতাসও। বৃষ্টির এমন আশঙ্কার মধ্যে ঢেকে ফেলা হয়েছিল পিচ।

ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। এশিয়া কাপ টি২০ ক্রিকেটের ফাইনালে ভারতকে হারাতেই পারলেই সেই ইতিহাস গড়া হয়ে যাবে। বাংলাদেশ জিতবে আন্তর্জাতিক ক্রিকেটের পরিপণ্ডলে প্রথম কোনো বড় শিরোপ; মাথায় উঠবে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। রবিবার সন্ধ্যার এই ম্যাচ ঘিরে তাই উত্তাপে সমগ্র বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই সেই উত্তাপের মাঝে দেখা দিয়েছে ঝড়-বৃষ্টি-দমকা হাওয়া-বিদ্যুত চমাকনি।

স্বপ্ন পূরণে অবশ্য দৃঢ় আত্মবিশ্বাসী বাংলাদেশ। আর তাই এমন ভেজা আবহাওয়ার মধ্যেও মাঠের একপাশেই অনুশীলনে দেখা গেল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। স্বপ্নের ফাইনালের আগে নিজেদের শেষ রণপ্রস্তুতি সেরে নিতে ব্যস্ত ছিল মাশরাফিবাহিনী। তবে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সবাইকেই ছুটতে হয়েছে ড্রেসিংরুমে। কেননা, এই সময় দমকা বাতাসহ শুর হয় ঝড়। সঙ্গে ভারী বৃষ্টি। মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি। সব মিলিয়ে শঙ্কায় পড়েছে বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচটি।