November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিরপুর ভাসছে ঝড়-বৃষ্টিতে

ডেস্ক প্রতিবেদন :  এশিয়া কাপের ফাইনালে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেটযুদ্ধ। কিন্তু ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। মিরপুরে ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুৎ চমকে উঠছে। বর্তমানে পুরো স্টেডিয়াম বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

দুপুরের পর থেকে মিরপুরের আকাশে মেঘ দেখা গেলেও তা ধীরে ধীরে কেটে যায়। তবে বিকেল পৌনে ৬টার দিকে মিরপুর এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামে। বৃষ্টি নামতেই পিচ ইতোমধ্যে কাভার দিয়ে ঢেকে দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

ক্রিকেটপ্রেমীরা ফাইনাল ম্যাচটি বিনা বাধায় উপভোগ করতে চাইলেও আবহাওয়া প্রতিবেদনেও দেখা যাচ্ছে ভিন্ন খবর। আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, ঢাকা বিভাগসহ বিভিন্ন স্থানে হতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি! এ প্রসঙ্গে আবহাওয়া অফিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, ‘দুপুর একটা থেকে ৬ টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মিরপুরে বৃষ্টি হবে কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। হলে হতেও পারে।’