সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
স্পিকার বলেন, ‘বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভারতের নারী নেত্রীদের এ সম্মেলন নারী অধিকার আদায়ে নতুন মাত্রা যোগ করবে। এই সম্মেলনের মাধ্যমে ভারতের নারী নেত্রীরা আরও সমৃদ্ধ হয়ে ভারতের পুনঃজাগরণে ভূমিকা রাখতে সক্ষম হবে।’
স্পিকার নারী নেতৃত্বকে সমাজ তথা দেশ পরিবর্তনের এজেন্ট হিসেবে উল্লেখ করে বলেন, ‘নারীদের সিদ্ধান্ত গ্রহণ সমাজের শিক্ষা, স্বাস্থ্য, নারী, শিশুসহ সমাজের সব স্তরের মানুষের জন্য কল্যাণকর।
তিনি বলেন, পৃথিবীতে অনেক নারী নেতৃত্ব অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
স্পিকার বাংলাদেশের নারী নেতৃত্বের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা এবং সংসদের স্পিকার নারী। এই নারী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং দেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত করেছে। খবর বাসস।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন