October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিড়ির আগুনে গেল অর্ধশতাধিক ছাগলের প্রাণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বিড়ি বা সিগারেট থেকে ঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে অর্ধশতাধিক ছাগল।

মহানগরীর দেওয়ানহাট পোস্তারপাড় এলাকায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা সরওয়ার জাহান জানান, ভোর সাড়ে ৪টার দিকে দেওয়ানহাট ওভার ব্রিজের কাছে পোস্তারপাড় স্কুল সংলগ্ন দুটি ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে তিনটি গাড়ি গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই ঘরে বেঁধে রাখা ৫২টি ছাগল পুড়ে মারা গেছে। বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।