October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রামে ৬০০ কেজি ইলিশ জব্দ, ৪০ জেলে আটক

চট্টগ্রাম প্রতিনিধি : প্রজনন মৌসুমে অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগে চট্টগ্রামে ৪০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৬০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বঙ্গোপসাগরের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের পূর্ব জোনের একটি টিম অভিযান চালিয়ে এ সব ইলিশ জব্দ ও জেলেদের আটক করে।

কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা এম দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রজনন মৌসুমে সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য ইলিশ মাছ ধরা বন্ধ করেছে। ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা সাগরে ইলিশ মাছ শিকার করে আসছে। ইলিশ মাছ ধরা বন্ধে কোস্টগার্ড তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানিয়েছেন।