November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে ইয়াবাসহ ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছে। অভিযানে ৩০ লিটার চোলাই মদ ও ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।