October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উদ্দীপন বিদ্যালয়ের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালমাটিয়ায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো উদ্দীপন বিদ্যালয়। গত ১৫ইসেপ্টম্বর ২০১৫ বিদ্যালয় প্রঙ্গনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শ্যামলী নাসরিন চৌধুরী ১১ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় সহ-প্রধান শিক্ষিকা শিবানী দাস ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকদের কেক বিতরন করেন।

কর্মসূচির মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী, নাচ, গান, গল্প, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আলোকচিত্রের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবিসহ বাংলাদেশের কিছু দুর্লভ ইতিহাস ও  আলোকচিত্র স্থান পায়।

DSC_0413 DSC_0394