নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ২০১৩ সালের স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হবে সোমবার রাত ৮টায়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে বলে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের এক হাজার ৬৮১টি কলেজের পাঁচ লাখ ৩২ হাজার ৭৯ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। সেশন জট কমানোর লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী স্নাতক পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফল তিন মাসের মধ্যেই প্রকাশ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে ফল জানা যাবে। এ ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
এ ক্ষেত্রে যে কোনো অপারেটরের মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে পাঠানোর পর ফিরতি এসএমএস-এ ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী