নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরহাজিরবাগে বাসা ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. শাহ আলম (৩০)।
শাহ আলমের স্ত্রী পারভীন আক্তার জানান, তাদের বাসায় বাহারউদ্দিন নামে এক যুবককে (২৫) তারা সাবলেট দিয়েছিলেন। বাহার চার মাস ধরে ভাড়া দিচ্ছিলেন না। ভাড়ার টাকা নিয়ে মঙ্গলবার রাতে শাহ আলম ও বাহারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা যার যার রুমে চলে যায়।
বুধবার সকাল ৯টার দিকে শাহ আলম বাসায় ঘুমিয়েছিলেন। তার স্ত্রী রান্না করছিলেন। এসময় বাহারউদ্দিন (২৫) শাহ আলমের বাম পাজড়ে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাকে যাত্রাবাড়ীতে মেডিবাংলা নামে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌণে ১১টার দিকে মারা যান তিনি।
নিহত শাহ আলম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার তারাবিয়া গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে। ঢাকায় যাত্রাবাড়ী থানার মিরহাজিরবাগের নবীনগরে থাকতেন।
যাত্রাবাড়ী থানার ওসি অবনি শঙ্কর ধর বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২