সাভার প্রতিনিধি : সহকর্মীর সাথে তার বাড়িতে বেড়াতে আসায় লিমা নামের এক পোশাক কর্মীর মাথার চুল কেটে শারীরিক নির্যাতন করা হয়েছে। এমনকি ওই নারীকে পিটিয়ে গুরুত্বর আহত করে গলায় জুতোর মালা পরিয়ে পুরো এলাকা দিয়ে ঘোরানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার গাজিরচট উত্তরপাড়া এলাকায় ফিরোজা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পোশাক কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়াও এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও আশরাফুল জানায়, লিমা আশুলিয়ার বাইপাইল এলাকায় থেকে শান্তা গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় চাকুরী করেন। একই কারখানায় চাকুরী করার সুবাধে লিমার সাথে আশরাফুলের পরিচয় হয়।
এদিকে শুক্রবার রাতে সকালে লিমা আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় বেড়াতে আসেন। এসময় তার সহকর্মী আশরাফুলের সাথে তার দেখা হয়। দুজনের মধ্যে কথার এক পর্যায়ে আশরাফুল লিমাকে তার বাড়িতে বেড়াতে নিয়ে যান। এসময় আশরাফুলের স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে আশরাফুল লিমাকে তার কক্ষে রেখে পাশের দোকানে যায়। এর কয়েক মুহুর্ত পরই আশরাফুলের স্ত্রী বাড়িতে এসে তার কক্ষে লিমাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন। লিমাকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই আশরাফুলের স্ত্রী তাকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে সে ওই বাড়ির মালিক ফিরোজা বেগমকে ডেকে নিয়ে আসেন। পরে তারা দুজনে মিলে পোশাক নারীকে প্রথমে পিটিয়ে গুরুত্বর আহত করেন। এর পর তার মাথার চুল কেটে গলায় জুতোর মালা পরিয়ে পুরো এলাকা ঘুরায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পোশাক কর্মীকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজে এন্ড হাসপাতালে ভর্তি করে। এছাড়াও এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আশরাফুল ও তার স্ত্রী আশাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শনিবার সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো..
শিশুদের মানসিক অবসাদ
ইসরায়েলি হামলায় গাজায়নিহতের সংখ্যা ৮ হাজার : স্বাস্থ্য মন্ত্রণালয়
মেনোপজ: নারীত্ব, যৌনতা, আবেগ, শারীরিক জটিলতা, রজঃনিবৃত্তির প্রভাব নিয়ে প্রশ্ন