নিজস্ব প্রতিবেদক : পাচার হওয়া বাংলাদেশিদের যাচাই বাছাই করে এক মাসের মধ্যে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত সমুদ্রপথে নিয়মবহির্ভূত অভিবাসন বিষয়ে আঞ্চলিক বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্র সচিব বলেন, “এই ইস্যুতে তিন দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনগুলো খুব তৎপর।”
তিনি আরও বলেন, “বৈঠকে মানবপাচার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।”
শহিদুল হক বলেন, “একটি রাষ্ট্রের একার পক্ষে এ সংকট সমাধান সম্ভব নয়।” এসময় তিনি বলেন, “অবৈধ অভিবাসনের পেছনে দারিদ্যই একমাত্র কারণ নয়।”
উল্লেখ্য, থাইল্যান্ডে অনুষ্ঠিত ওই আঞ্চলিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শহিদুল হক।

এ বিভাগের আরো..
রোজাদারের ইফতার নিয়ে প্রবাসীর দুয়ারে বাংলাদেশ দুবাই কনসুলেট
অসুস্থ প্রবাসীকে দূতাবাসের উদ্যোগে বিমানের টিকেট হস্তান্তর
ইংরেজী নববর্ষ উপলক্ষে মালদ্বীপ যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত